শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাবুল বিমানবন্দরে সহিংসতা, নিহত ৫

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ আগস্ট ২০২১

কাবুল বিমানবন্দরে সহিংসতা, নিহত ৫

কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে আফগানদের ভিড়। ছবি : এএফপি

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। জোর করে প্রবেশের সময় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচ জন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছে।

উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে।

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.