শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় বিএনপির নিন্দা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় বিএনপির নিন্দা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। ১৫ জুলাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপিনেতারা। বৈঠক শেষে এ নিন্দা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সফলভাবে আন্দোলন করে যাচ্ছে। যারা আন্দোলন করছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজন রয়েছে এবং সবাই ন্যায্য সমাধানের অপেক্ষায় আছেন। কিন্তু সরকার সমাধান খোঁজার পরিবর্তে শিক্ষার্থীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়েছে।’

এ সময় কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য। বিক্ষোভকারীদের রাজাকার স্লোগান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘শিক্ষার্থীরা বোঝাতে চেয়েছে তাদের অধিকার আদায় করতে গিয়ে তাদের রাজাকার হিসেবে দেখানো হয়েছে।’

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘সরকার ষড়যন্ত্রের কথা বলে, বিএনপির উসকানি দিয়ে এবং আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী ও রাজাকার হিসেবে চিহ্নিত করে শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।’

বিএনপিনেতার অভিযোগ, ‘সরকার দীর্ঘদিন ধরে রাজাকার, স্বাধীনতাবিরোধী শক্তি ও ষড়যন্ত্রের কথা বলে গোটা জাতিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এসব বিষয়কে পুঁজি করার কোনো সুযোগ নেই। এটা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নয়। নতুন প্রজন্ম এই বার্তা দেওয়ার চেষ্টা করছে এগুলোকে (রাজাকার ট্যাগ) পুঁজি করে কেউ মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না।’

আমীর খসরু বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী ও দখলদার সরকার দেশের জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই কোটা সংস্কার সমস্যার সমাধান করছে না। এ অবস্থায় বিএনপি মনে করে, জনগণের কাছে দায়বদ্ধ একটি নির্বাচিত সরকার থাকলে খুব সহজেই এ সমস্যার ন্যায্য সমাধান পাওয়া যেত।’ গত চার দিন ধরে ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএ, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এলডিপি ও গণঅধিকার পরিষদের আরেকটি অংশের সঙ্গে পৃথক বৈঠক করে তাদের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Posted ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.