শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

  |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। রবিবার (২১ জানুয়ারি) গাজার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, রবিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৯৩ জন।

এ পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৫। একই সময়ে আহত হয়েছে অন্তত ৬২ হাজার ৬৮১ জন।

এ ছাড়া প্রায় আট হাজার মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু ৭০ শতাংশের বেশি।

ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজার ৮৫ শতাংশ মানুষ স্থানচ্যুত হয়েছে। ঘরবাড়ি ধ্বংস হয়েছে ৬০ শতাংশের বেশি।

সূত্র : আলজাজিরা

Posted ১০:৫২ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.