শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

ছবি : সংগৃহীত

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।

লুইস বলেন, ‘জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি।’ তিনি আরও জানান, ‘স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’

সাক্ষাতে জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও কথা হয়। বিশেষ করে সরকারের চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

এ সময় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এ মাসের শেষের দিকে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়। উভয়পক্ষ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অর্থের অভাবে ইতোমধ্যেই শিক্ষা ও জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।

প্রধান উপদেষ্টা ইউনুস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন। জবাবে জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Posted ১১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.