শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

ঢাকা   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে। রবিবার (২১ জানুয়ারি) রাত ১২ টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। এ বিষয়ে খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, খন্দকার মোশাররফকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হবে। এর আগেও তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মারুফ জানান, তার বাবার ব্রেইন টিউমারের সমস্যাটা পুরোপুরি নিরসন হয়নি। এ ছাড়া নতুন করে নিউরো সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রবিবার রাতে সিঙ্গাপুর নেওয়া হবে। তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

গত বছরের ১৬ জুন রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. খন্দকার মোশাররফ। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে তার ব্রেইনের বাইরে ছোট্ট একটি টিউমারের অস্তিত্ব পান। এরপর উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। পরদিন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন।

এরপর ৫ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী বিএনপির এই সিনিয়র নেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.