শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকার গণসমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

ঢাকার গণসমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১০ ডিসেম্বর (শনিবার) গণসমাবেশে এই ঘোষণা দেন তারা। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

এর আগে বিএনপির একাধিক নেতা জানান, রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি সংসদ থেকে বিএনপির সংসদ-সদস্যদের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। এ নিয়ে দলের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করেছেন। স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। বেশিরভাগ সদস্যই এমপিদের পদত্যাগ করা উচিত বলে মত দেন।

অন্য এক নেতা জানিয়েছিলেন, আমরা সংসদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছি, আবার আমাদের এমপিরা সংসদে আছেন। এটা স্ববিরোধী। তাই বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করলে তা সবাই ইতিবাচকভাবে নেবে। এদিকে এমন সিদ্ধান্তের পরই বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পরপরই তারা পদত্যাগের ঘোষণা দেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি পাঁচজনই শপথ নেন। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়। আর তাতে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।

Posted ১:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.