বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
Posted ২:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh