বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম জালাল। তিনি হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই বাকিদেরও গ্রেফতার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh