বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তাকে ট্রাভেল পাস পেতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন, সেটি তার বিষয়। তবে তিনি চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ট্রাভেল পাসের বিষয়ে সাহায্য করতে পারে।’
সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এর প্রয়োজন নেই। যখন তিনি দেশে ফিরতে চাইবেন, আমরা যতটুকু সহায়তা করতে পারি অবশ্যই করবো।’
নির্বাচনে বন্ধু রাষ্ট্রদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অংশগ্রহণ মূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান নিয়ে আগাম মন্তব্য করা যাচ্ছে না, করলে সেটি অনুমান নির্ভর হয়ে যাবে। তবে এরই মধ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ শেষ করেছে।’
তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
Posted ১০:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh