বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৪ ডিসেম্বর (বুধবার) রাতে তিনি দেশের উদ্দেশে যাত্রা করছেন। ছবি : সংগৃহীত
দেড় যুগ পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ১৮ মিনিটে তারেক বিমানবন্দরে প্রবেশ করেন তারেক রহমান। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।
২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।
Posted ১১:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh