শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

দেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা

প্রতীকী ছবি

সমাজের প্রায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন। সংস্থাটির পরিসংখ্যার অনুযায়ী, বিগত ৯ বছরে সারা দেশে ৪ হাজার ২৬৮ জন ও নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি। ১৯ নভেম্বর (মঙ্গলবার) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের (বিএমআরএফ) চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানান।

বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১ হাজার ৬৭ জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে, ২০২৩ সালে ১০৪৯ জন, ২০২২ সালে ৭৯২ জন, ২০২১ সালে ৪৫০ জন, ২০২০ সালে ৩৩০ জন, ২০১৯ সালে ২৪০ জন, ২০১৮ সালে ১৭০ জন, ২০১৭ সালে ১২০ জন ও ২০১৬ সালে ৫০ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। এ হিসেবে গত নয় বছরে ৪ হাজার ২৬৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে সংস্থাটি।

বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায়, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ৬৪৭ জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে, ২০২৩ সালে ৬৩২ জন, ২০২২ সালে ৩৯৭ জন, ২০২১ সালে ২১২ জন, ২০২০ সালে ১৫৩ জন, ২০১৯ সালে ১১৭ জন, ২০১৮ সালে ৮২ জন, ২০১৭ সালে ৬৫ জন ও ২০১৬ সালে ২৩ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। এ হিসাব অনুযায়ী গত নয় বছরে ২ হাজার ৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন।

শেখ খায়রুল আলম সোহেল কালবেলাকে বলেন, পুরুষের অধিকার ও নির্যাতন প্রতিরোধে আমাদের সংগঠনটি কাজ করছে। আমাদের সংগঠনের জরিপে দেখা গেছে, সারা দেশে গত কয়েক বছর গড়ে প্রায় এক হাজারের অধিক ও নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৬-৭শ জনের অধিক পুরুষ নির্যাতনের শিকার হয়। বিবাহিত পুরুষরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। সারা দেশে প্রায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তবে বাস্তবে নির্যাতনের শিকার পুরুষের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। লোকলজ্জা ও সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেক পুরুষ এসব নিয়ে কথা বলতে চান না। এসব ঘটনায় নির্যাতিতদের আইনি সহায়তা দেওয়াসহ নির্যাতন প্রতিরোধে আমরা কাজ করে আসছি।

আইনের অপব্যবহারের ফলে পুরুষ নির্যাতন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই। ফলে নারী নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে। এতে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে, মিথ্যা মামলার মধ্য দিয়ে হয়রানির শিকার হচ্ছে। অনেক পুরুষ এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিন্তু লোকলজ্জা ও সম্মান হানির ভয়ে অনেকে তা বলতে পারছে না। এমন নানা অভিযোগ নিয়ে প্রতিনিয়ত আমাদের সংগঠনের কাছে অনেকে আসছে। তবে তারা প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে রাজি হন না।

নারীদের প্রাধান্য দিয়ে অনেক আইন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রাধান্য দিয়ে একচেটিয়া অনেক আইন করা হয়েছে। যেমন- দণ্ডবিধি ৪৯৭ ধারায় আছে, এক জনের স্ত্রী আরেক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত হলে, ওই নারী দায়মুক্ত আর পুরুষ ব্যক্তিটির ৫ বছরের জেল জরিমানা হবে। অথচ এখানে দুজনই সমান অপরাধী, কিন্তু শাস্তি পাচ্ছে পুরুষ। এ কারণে আমরা চাইছি সমতা। যাতে করে অপরাধী যেই হোকনা কেন তাকে শাস্তি দেওয়া হোক। এ ছাড়া বিয়েতে মোটা অঙ্কের দেনমোহর দিতে বাধ্য করে পরে তা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করা ও মামলা ঠুকে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে। কোনো নারী পরকীয়ায় আসক্ত হলে নানা তালবাহানা করে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনসহ নানা মিথ্যা মামলা করে দেয়। এমনকি পুরুষের ওপর শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করে। এসব বিষয়ে পুলিশের কাছে বলেও কোনো সমাধান পায় না, বরং হাসি-ঠাট্টার শিকার হতে হয় পুরুষকে। অথচ এই অভিযোগ কোনো নারী করলে পুলিশ সঙ্গে সঙ্গে তার পক্ষে অ্যাকশনে যায়। এ কারণে পুরুষ নির্যাতন দমন আইনের দাবি করে আসছি।

স্ত্রী কর্তৃক মিথ্যা মামলার শিকার হয়ে জেল খেটেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালে পারিবারিকভাবে আমার বিয়ে হলেও স্ত্রী আমার বাড়িতে যেতে রাজি হচ্ছিল না। বিয়ের প্রায় তিন মাস পর এ বিষয়ে চাপ দিলে স্ত্রী আমার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা ঠুকে দেয়। অথচ স্থানীয়রা সবাই এটাকে মিথ্যা মামলা বলেছে। কিন্তু আদালত সেই কথায় কর্ণপাত করেনি। অবশেষে আমাকে জেলে যেতে হলো। পরে জামিনে বেরিয়ে এলে ফের আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেওয়া হলো। তবে ওই মামলার তদন্তে নির্যাতনের সত্যতা পায়নি পুলিশ। তবুও আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। তখন উপলব্ধি করতে পারি, আমার মতো হাজার হাজার পুরুষ এভাবে হয়রানির শিকার হয়ে আসছে। ফলে মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন শুরু করেছি। অবশেষে বিয়ের কাবিনের দ্বিগুণ টাকা পরিশোধ করে সেই মামলা মিটমাট করেছি।

তবে মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি অ্যাডভোকেট হাসিনা পারভীন কালবেলাকে বলেন, আমাদের সমাজে পুরুষের তুলনায় নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে সাইবার ক্রাইম বেশি হচ্ছে। যে কারণে বর্তমানে আইন নারীদের পক্ষে। তবে কিছু অসাধু নারী সেই আইনের অপব্যবহার করছে। তবে এই সংখ্যা অনেক কম। তাছাড়া আমরাও চাই প্রকৃত অপরাধী শাস্তি পাক। নারীদের পাশাপাশি পুরুষেরও তার অধিকার পাওয়া দরকার বলে আমি মনে করি।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আজাদ জাকির কালবেলাকে বলেন, আমাদের দেশে যৌতুককে কেন্দ্র করে যেসব মামলা হয় তার অধিকাংশ মূলত অন্য কোনো কারণে মামলাগুলো করা হয়। সেক্ষেত্রে মামলাগুলোর অপপ্রয়োগ হয়। ভারত উপমহাদেশের বেশিরভাগ দেশ পুরুষতান্ত্রিক হওয়অর ফলে বিগত সময়ে নারীরা নির্যাতনের শিকার হতো। যার ফলে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য নারী নির্যাতনসহ নানা আইন হয়েছে। এখন সেসব মামলাকে পুঁজি করে অনেক নারী মিথ্যা মামলা দিয়ে অপপ্রয়োগ করে আসছে। দেখা গেল যে, অনেক স্বামী-স্ত্রী মশারি টানানো নিয়ে ঝগড়া করেছে। এ নিয়ে ওই নারী নির্যাতনের মামলা ঠুকে দিয়েছে। ফলে এভাবে অপব্যবহার হচ্ছে। তবে আইন সবার জন্য সমান।

Posted ৯:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.