শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশে টাকার সংকট আছে, ডলার নয় : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২

দেশে টাকার সংকট আছে, ডলার নয় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের ডলার সংকট নয়, কিন্তু আমাদের টাকার সংকট আছে। দেশে উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে, টাকার পরিমাণও বাড়ানো যাবে। আমরা যদি উৎপাদন বাড়াতে পারি, তাহলে পণ্য বিক্রি করে টাকা পাবো। ডলারও কিনতে পারবো।’

৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুলতানপুরে নবনির্মিত উপজেলা রিসোর্স (ইউআরসি) ভবন উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি। এম এ মান্নান বলেন, ‘ডলার কখন লাগে, যখন আমরা বিদেশ থেকে কিছু ইমপোর্ট করি। আমাদের ডলার সংকট বেশি নেই, টানাটানি আছে, তবে এখন কিছুটা কমে আসছে, আগামীতে আরও কমে আসবে।’

তিনি বলেন, ‘দেশের ভেতরে উৎপাদন বাড়াতে হবে। ধান, চাল, পেঁয়াজ, রসুন, আদা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন বৃদ্ধি করতে হবে। দেশে যদি উৎপাদন বাড়ানো যায়, তাহলে ডলার কোন সংকট হবে না। জিনিসপত্রের উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারলে, টাকার মানও বৃদ্ধি পাবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। কৃষির উৎপাদন বাড়াতে হবে। কঠিন সময় যাচ্ছে বর্তমানে। তাই সবাইকে মিলেমিশে দেশের জনগণের জন্য কাজ করতে হবে।’

Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.