শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কোনো প্রার্থী নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলে সেটি তার ব্যক্তিগত মতামত। বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে জেলা ও শিল্প পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থীর নির্বাচনে না অংশ নেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। তিনি বলেন, নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ‘নিরাপত্তাজনিত শঙ্কায়’ নির্বাচন না করার ঘোষণা দেন। জাহাঙ্গীর আলম বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ আছেন। এমন পরিবেশে কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বললে সেটি তার ব্যক্তিগত অনুভূতি। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো উদ্বেগের কারণ নেই।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারত সরকারের তলব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আমরা ভারতের কর্মকর্তাদের তলব করেছিলাম। আমি এখন জানলাম যে আমাদের কর্মকর্তাকে তারা তলব করেছে। সাধারণত একজন তলব করলে অপর রাষ্ট্রও তলব করে থাকে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন শরিফ ওসমান হাদি আহত। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন।

জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে পুলিশ ভ্যান প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এ অঞ্চলের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন দেওয়া হলে তাদের কাজ সহজ হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেম প্রমুখ।

Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.