শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নানা আয়োজনে দেশে দেশে নতুন বর্ষবরণ

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নানা আয়োজনে দেশে দেশে নতুন বর্ষবরণ

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় নতুন বছরের প্রথম প্রহর আলোকিত হয়ে ওঠে। সময়ের তারতম্যের সঙ্গে মিলিয়ে দেশভেদে আলাদা আলাদা সময়ে মধ্যরাতের আগে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়।

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে ২০২৬ সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির আলোকচ্ছটায় খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণ করে সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জার মাধ্যমে শান্তি ও একতা লেখা প্রদর্শন করে শান্তির বার্তা দেওয়া হয়। এ সময় আতশবাজি ফোটানো হয়। সেখানে অসংখ্য মানুষ জমায়েত হন। এ সময় কয়েক হাজার সশস্ত্র পুলিশ শহরের রাস্তায় টহল দেয়। অস্ট্রেলিয়ায় এ ধরনের দৃশ্য বিরল। মূলত বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

জাঁকজমকপূর্ণভাবে চীনে নতুন বছর উদ্‌যাপন করা হচ্ছে। রাজধানী বেইজিংজুড়ে ঢাকের বাদ্য শোনা যাচ্ছে। লোকজন শহরের একটি বড় মন্দিরের সামনে জড়ো হন। আলোকসজ্জার কারণে তাদের ওপরে আলো ঝলমল করছিল। এ ছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় নানা আয়োজনে খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করা হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.