শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

গত ২ অক্টোবর শনিবার ,২০২১ সেবা মূলক সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি জ্যাকসন হাইটসের নবান্নো পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় । পান্ডেমিক ও কোভিড ১৯ পরবর্তী নিউ ইয়র্ক হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করেছে ঠিক সে সময়ে নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের এই সফল উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রসংশিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্থায়ী এই কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রক্তদান কর্মসূচি নিউ ইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় ও ওয়ালগ্রিনস ফার্মেসির সৌজন্যে পরিচালিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব ও ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলাম,ব্লাড ড্রাইভ কর্মসূচির কনভেনার লায়ন ডেইসি ইয়াসমিন ও মেম্বার সেক্রেটারি লায়ন আজমাইন নিশান এর সার্বিক তত্বাবধানে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ক্লাবের পক্ষথেকে পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ ও ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান ,ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আকম রশিদ,কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্টিক্ট এট লার্জ লায়ন এটর্নী মঈন চৌধুরী ,বাংলাদেশ সোসাইটি ইনকের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন আব্দুর রহিম হাওলাদার ,ক্লাব ডিরেক্টর লায়ন এম এস আলম,লায়ন আকাশ রহমান ,লায়ন জাহাঙ্গীর আলম জয় ও লায়ন ফেমড রকি।

ক্লাব সভাপতি ও সেক্রেটারি তাদের বক্তব্যে সম্মানিত সকল ব্লাড ডোনার এর প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে এই কর্মসুচির আহবায়ক কমিটি ,ক্লাব মেম্বারস, কমিউনিটির নেতৃবৃন্দ,নবান্নো পার্ট সেন্টার, নিউ ইয়র্ক ব্লাড সেন্টার ও ওয়ালগ্রিনস ফার্মেসির এর সকল নার্স ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্মসূচির স্পনসর ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ার ,বারী হোম কেয়ার, এটর্নি মঈন চৌধুরী ,লিবার্টি রেনোভেশন, ষ্টার ফার্নিচার ও ডিজিটাল গ্রাফিক ডিসাইন।

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.