শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউ মার্কেটের ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

নিউ মার্কেটের ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে : মির্জা ফখরুল

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ এপ্রিল (শুক্রবার) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ দাবি করেন। সংঘর্ষের ঘটনার জের ধরে নিউ মার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বিরোধী শুন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে অবৈধ আওয়ামী সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ।

মিথ্যা অভিযোগে এই মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি শাহ আলম নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার, নিউমার্কেট থানা বিএনপি নেতা আলমগীর, মিজান, টিপু, মিঠু, শহীদুল ইসলাম, জাপানী ফারুক, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, বাবুল, জুলহাস, ছাত্রদল নেতা মিন্টু, আসিফ, শ্রমিক দল নেতা তোহা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মনিরকে জড়ানো উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোরই শামিল। মির্জা আলমগীর বলেন, সংঘর্ষের ঘটনা শুরুর সাথে সাথে পুলিশের নির্লিপ্ত ভূমিকায় প্রমাণিত হয়-এই ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাই চোখে পড়েনি।

ঘটনা মোকাবেলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো একজন তাজা তরুণের প্রাণ যেত না। ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতেই সুপরিকল্পিতভাবে নিউমার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।

Posted ৫:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.