শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নির্বাচন ঘিরে বাড়ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে বাড়ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার, প্রধান উপদেষ্টা ও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা এবং শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছে। একই সঙ্গে প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরাও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

বাংলাদেশে নির্বাচন এলেই বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ ও রাজনৈতিক যোগাযোগ নতুন নয়। তবে এবারের নির্বাচনের আগে সেই তৎপরতা আরও দৃশ্যমান হয়ে উঠেছে। কয়েক দিন ধরেই রাজধানীতে কূটনৈতিক তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে তিন দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা সাক্ষাৎ করেন। ওই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

একই দিনে তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারও বিএনপিপ্রধানের সঙ্গে বৈঠক করেন। তার আগের দিন বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর এক দিন আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন একাধিক কূটনীতিক। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির।

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও কূটনীতিকদের বৈঠক অব্যাহত রয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্য নেতাদের। এর আগে গত ৪ জানুয়ারি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা।

এ ছাড়া রোববার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করে।

নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই এসব কূটনৈতিক তৎপরতা চলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.