শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না : জামায়াত আমির

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর যিয়ারতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি।

তিনি বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবেন। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।

তিনি আরও বলেন, আমরা যেরকম অত্যাচারের শিকার হয়েছি, সেরকম শিকার অন্য কোনো দল হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে।

এটি এম আজহার ন্যায় বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এ দেশে ফিরে আসতে পারবে না।

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.