শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পরীক্ষামূলকভাবে চললো মেট্রোরেল

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৯ আগস্ট ২০২১

পরীক্ষামূলকভাবে চললো মেট্রোরেল

ছবি : সংগৃহীত

পরীক্ষামূলকভাবে মেট্রোরেলে ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়েছে। ২৯ আগস্ট (রবিবার) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে চালিয়ে দেখা হয় এই ট্রেন। এই যাত্রায় ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে যাত্রা করে যাত্রীবিহীন ট্রেনটি উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা-দক্ষিণ ও পল্লবী হয়ে ডিপোতে ফিরে আসে।

ভায়াডাক্টের ওপর ট্রেন চালিয়ে দেখা কার্যক্রম উদ্বোধনের আগে ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে দেশে তিনটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে।তিনি বলেন, ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালু করা হবে। এরপর চট্টগ্রামে কর্ণফুলী টানেল এবং ডিসেম্বরে মেট্রোরেল ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। যত সমালোচনা আছে তার জবাব আমরা কাজ দিয়েই দেব। এর আগে ডিপোতে রাখা মেট্রো ট্রেনের ভেতর ঘুরে দেখেন মন্ত্রী। পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি হিসেবে এরআগে শুক্রবার দিয়াবাড়ীর ডিপো থেকে পল্লবী পর্যন্ত ভায়াডাক্টের (উড়াল রেলপথ) ওপর চালানো হয় মেট্রোরেলের ট্রেন। উত্তরায় মেট্রোরেলের ডিপোটি মাটিতে, মূল লাইন উড়ালপথে।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) নির্মাণকাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লাইনটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করা হবে। এমআরটি-১, এমআরটি-২, এমআরটি-৪ এবং এমআরটি-৫ (উত্তর ও দক্ষিণ লাইন) নামে আরও চারটি মেট্রোরেল তৈরির পরিকল্পনা রয়েছে ২০৩০ সালের মধ্যে।

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.