Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পরীক্ষা স্থগিত না হলে বুধবার ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬

পরীক্ষা স্থগিত না হলে বুধবার ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে আজকের মতো অবরোধ কর্মসূচি সমাপ্তি ঘোষণার সময় শিক্ষার্থীরা নতুন এই কর্মসূচির কথা জানান। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন।

এর আগে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা মঙ্গলবার সড়কে নামেন। এদিন বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জের ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে এবং যান চলাচলেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে রাতে আবারও শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। রাত ১০টার দিকে আজকের মতো অবরোধ তুলে নেওয়ার আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ গণমাধ্যম ও উপস্থিত সবার উদ্দেশে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে বলেন, ‘আজকে রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল আমাদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়িত হবে।’

তিনি আরও বলেন, বুধবারের পরীক্ষায় আমরা সবাই অংশ নেব। বুধবার দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিতে অংশ নেবেন।

একই সঙ্গে তিনি সবাইকে বুধবারের এই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ১৩ জুলাইয়ের জলাবদ্ধতা ও অস্বস্তিকর পরিবেশে নেওয়া পরীক্ষা পুনরায় গ্রহণ এবং ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে নতুন ও শিক্ষার্থীবান্ধব রুটিন প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করে। মঙ্গলবার রাতের অবরোধ তুলে নেওয়া হলেও দাবি পূরণ না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মাঠ ছাড়েন শিক্ষার্থীরা। বর্তমানে সংসদ ভবন এলাকার যান চলাচল স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Posted ১২:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2291 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.