শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াতের

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াতের

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিন শনিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার সন্ধ্যা ৬টায় ইসহাক দার পাকিস্তান হাইকমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেন। বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন বিএনপি নেতারা।

এর আগে বিকালে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল­াহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে তাহের সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সার্ককে সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তাহের আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে। আমরা মনে করি সবার সঙ্গেই সুসম্পর্ক থাকা দরকার। সে ব্যাপারে বৈঠকে দুই পক্ষেই জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির দিকে জোর দিয়ে আমরা বলেছি, আজকে সারা বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের সমস্যা, এসব বিষয়ে যেন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নেয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন আজ রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ইসহাক দার। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। চুক্তির তালিকায় রয়েছে- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।

Posted ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.