শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২০ মার্চ ২০২১

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সহযোগিতার জন্য ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২০ মার্চ (শনিবার) দুপুর ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম বলেন, আজ বেলা ১১টার দিকে শুরু হওয়া এ দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন। এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেইটে রাজাপাকসেকে স্বাগত জানান। আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা কিছু সময় একান্তে কথা বলেন।

ইহসানুল করিম জানান, ছয়টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকার মধ্যে যুব উন্নয়ন বিষয়ক, বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স কাউন্সিল ও শ্রীলঙ্কা কাউন্সিল ফর এগ্রিকালচার রিচার্স পলিসি, বাংলাদেশ ডাইরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন এবং শ্রীলঙ্কা ভোকেশনাল এডুকেশন বিষয়ক সমঝোতা স্মারক। অপর তিনটি সমঝোতা স্মারক হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংস্কৃতি আদান প্রদান বিষয়ে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপাকসে গত ১৯ মার্চ সকালে দুদিনের সফরে ঢাকা পৌঁছান। পরে ১৯ মার্চ (শুক্রবার) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ক্ষেত্রে শ্রীলঙ্কার সক্রিয় সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান ড. মোমেন।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক পদে ২০২৩ সালের জন্য এবং মানবাধিকার কাউন্সিলে ২০২৩-২৫ সালের জন্য বাংলাদেশি প্রার্থীর পক্ষে শ্রীলঙ্কার সমর্থন কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ বিষয়ে শ্রীলঙ্কার জোরালো সমর্থন আছে বলে মাহিন্দা রাজাপাকসে উল্লেখ করেন।

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.