শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। ৯ জানুয়ারি (শুক্রবার) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়। বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।

রাতের এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত হয়। জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব দৃশ্যমান হতে শুরু করে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল, মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তারেক রহমান ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন। এরপর ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে অবস্থানকালেই ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য থেকেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দলের তৃণমূল নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং দল পরিচালনা করেন।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের ঢল নামে। পরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় অংশ নেন তিনি।

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.