শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপির সমাবেশে লোকে-লোকারণ্য নয়াপল্টন

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির সমাবেশে লোকে-লোকারণ্য নয়াপল্টন

নয়াপল্টনে বিএনপির সমাবেশে উপস্থিত নেতাকর্মীর একাংশ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন ও আশপাশের এলাকা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা আড়াইটায় কোরআন তেলাওয়াত ও শহীদদের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের পর সমাবেশ শুরু হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুরুতে বক্তব্য দেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করবেন। গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে, বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বড় বড় মিছিল আসছে। নয়াপল্টনের সমাবেশস্থল ছাড়াও আশেপাশের এলাকার অলিগলিতে অবস্থান করছেন ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা।

ঢাকা মহানগর ও জেলা ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জমায়েত হয়েছে। আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল,আরামবাগ এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে সমাবেশকে কেন্দ্র করে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সমাবেশে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও সিনিয়র নেতারা গণসমাবেশে বক্তব্য দেবেন।

Posted ৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.