শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো : তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো। এতে দেশের মানুষের উপকার হবে। ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের ১৬ শতাংশ চাহিদা মেটায়। আমরা ক্ষমতায় আসলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধান উৎপাদন আরও বাড়ানো চেষ্টা করবো। হাওরে অনেক মাছ উৎপাদন হয় কিন্তু রপ্তানি করা হয় না। বাংলাদেশের পোশাক যদি বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয় সেটা হলো পনির। এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না। এই পনিরও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতা কর্মীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৬ বছরে নিহত ১৭ জন শহীদ পরিবার ও ১৬জন আহত লোকজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Posted ১০:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.