শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, বিএনপিতে নেতৃত্বের সংকট নেই। বরং আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ নেই। শেখ হাসিনা চলে গেলে কি যুদ্ধ হবে তা কেবল তারাই (আওয়ামী লীগ) বলতে পারবে।

‘বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকার প্রধান করবে’- বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

২২ জুন (বুধবার) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোন নির্বাচন হবে না। তাকে সরে যেতেই হবে। পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামছে বিএনপিবন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামছে বিএনপি

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা আইনগতভাবে প্রত্যাহার করে নেওয়া হবে। এসব মামলাকে তিনি মিথ্যা মামলা হিসেবে বর্ণনা করেন। মির্জা ফখরুল বিবিসি বাংলাকে বলেন, বিএনপির নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রশ্ন তুলেছেন সেগুলো ‘শিশুসুলভ’। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে। যাকে আপনারা পলাতক (তারেক রহমান)বলছেন, তিনি পলাতক নন, তিনি নির্বাসিত। মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে।প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বললেও মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রশ্ন তখনই আসে যখন দেশে একটা নির্বাচনের পরিবেশ থাকে।

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.