বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
একই দিনে বিয়ে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান। তাদের বিয়ের অনুষ্ঠান থেকে চাওয়া হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। তবে মহিউদ্দীনের পাত্রী সম্পর্কে জানা যায়নি।
ডাকসু নেতা এবি জুবায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বরের সাজে ফরহাদ ও মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন।
তিনি পোস্ট করে লিখেছেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব— যুগে যুগে লড়ে যাব।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh