বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিরোধী দলের নেতা উপনেতা পদে আলোচনায় যারা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধী দলের নেতা উপনেতা পদে আলোচনায় যারা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮, এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিসের একটিসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রাপ্ত আসন এবং ভোটের এই হিসাবে দলটি সংসদে সংরক্ষিত নারী আসনে আরও ১৩টি এবং সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে ২৭টি আসন পেতে পারে। সব মিলিয়ে ২০০৮ সালে মাত্র দুটি আসন পাওয়া দলটি এবার সংসদে শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে।

জোটের সূত্র মতে, দলীয় প্রধান হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন- এটা নিশ্চিত। বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে জামায়াত এবং ১১ দলীয় ঐক্য জোটের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় জামায়াত। এদিকে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এই মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা-উপনেতা, সংসদীয় পদের নামগুলো পরিষ্কার করার কথা থাকলেও তা জানানো হয়নি।

তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, বিরোধীদলীয় উপনেতা কে হবেন, তা নিয়ে রয়েছে চারজনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাইয়ের সেনাপতি হিসেবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি। যদি জামায়াতে ইসলামী থেকে উপনেতা করা হয় সেক্ষেত্রে দলের তিনজন নায়েবে আমিরের নাম এসেছে। তারা হলেন-। তাদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

এদিকে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া ১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ।

এ ছাড়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক যে কোনো পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন।

এই দৌড়ে এগিয়ে আছেন দলের সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তবে মীর কাসেম আলির ছেলে আয়নাঘর থেকে ফেরত আসা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানও আলোচনায় আছেন।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে বলে জানান তিনি।

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2222 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.