বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
ছবি : ফোকাস বাংলা
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচি ‘শহীদি মার্চ’ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে। ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয়।
দাবিগুলো হলো—
১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।
৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।
৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh