শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫

‘ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দলটির আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তবে তার এই প্রতিবাদ ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, “ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এই পোস্টে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ কড়া ভাষায় লিখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, “আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়।” আসিফ নজরুলের প্রতিবাদ অনেকেই সমর্থন জানালেও, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর তীব্র প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা বলেও উল্লেখ করেছেন।

Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.