বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
ভিসাপ্রত্যাশীদের ভুয়া কাগজপত্র নিয়ে সতর্ক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানানো হয়।
বলা হয়, আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের সময় ভুয়া কাগজপত্র জমা দেন, তবে আপনি জালিয়াতির অপরাধে জড়িয়ে পড়ছেন এবং নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছেন।
আরও বলা হয়, আমরা সবসময় কাগজপত্র জালিয়াতদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকি এবং আসন্ন হুমকির সাথে মানিয়ে নেই। আপনার ভবিষ্যৎ ভ্রমণের সুযোগ রক্ষা করুন, সত্য বলুন এবং ভুয়া কাগজপত্র জমা দেবেন না।
Posted ১০:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh