রবিবার, ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২১ জুন ২০২৬

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার : প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আইনের সীমার মধ্যে থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, “আগামীকাল মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা সম্ভব, সরকার সেটিই করার চেষ্টা করবে।”

প্রবাসীদের প্রতি স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে দেশে অবস্থান করছেন, সে দেশের আইন মেনে চলতে হবে। আইন মেনে চললেই নানা জটিলতা এড়ানো সম্ভব।”

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় বিদেশগামী শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করা হবে।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Posted ১১:৪১ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2252 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.