Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মাস্ক না পরায় জরিমানা দিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০

মাস্ক না পরায় জরিমানা দিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ

করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি না মানায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্ক না পরার কারণেই এই জরিমানা গুণতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকেই। ২৩ জুন (মঙ্গলবার) মাস্ক না পরে হাজার বছরের পুরোনো একটি গির্জা পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে এই জরিমানা দিতে হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যান্য দেশের তুলনায় ইউরোপের এই দেশটিতে করোনা সংক্রমণ নেহায়েত কম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। তবে মহামারী রুখতে বেশ কঠোর ভূমিকা পালন করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, গত ২২ জুন (সোমবার) বুলগেরিয়ায় সব ধরনের ঘরোয়া অনুষ্ঠানে মাস্ক পরার নির্দেশনা জারি করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরা মাস্ক পড়েননি তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.