রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে গণহত্যার স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে গণহত্যার স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে ‘গণহত্যা বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২১ মার্চ (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের নির্মূল করাই ‘মূল উদ্দেশ্য’ ছিল। বার্মিজ সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। মার্কিন হলকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, এখন পর্যন্ত বিভিন্ন তথ্য প্রমাণে রোহিঙ্গাদের ধ্বংস করাই নিপীড়নের উদ্দেশ্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হলোকাস্ট তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর গণহত্যা ছাড়াও বিশ্বে সাতটি গণহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে অষ্টম গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে আমরা স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি।

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.