Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেগানকে যে কারণে স্বাগত জানিয়েছিলেন রানি

বাংলাদেশ ডেস্ক :   |   শনিবার, ২৭ জুন ২০২০

মেগানকে যে কারণে স্বাগত জানিয়েছিলেন রানি

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ মেগান মার্কেল। জন্মসূত্রে মার্কেল মিশ্রজাতির। তার সেই সংকর জাতির পরিচয়ই নাকি তাকে রাজবধূ হতে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন জ্যামাইকান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক লেডি কোলিন ক্যাম্পবেল।

তিনি তার বইয়ে লিখেছেন—মেগান মার্কেল মিশ্রজাতির না হলে ব্রিটিশ রাজপরিবারের অংশ হওয়াটা একটু কঠিনই হতো। হলিউডের কোনো শ্বেতাঙ্গ অভিনেত্রীকে ব্রিটিশ রাজবধূ রানি মেনে নিতেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। একবার প্রিন্স হ্যারি নিজেই নাকি তাকে এমন কথা বলেছিলেন বলেও দাবি করেন লেডি কোলিন ক্যাম্পবেল।

হ্যারিই নাকি তাকে বলেছিলেন, ‘মেগান যদি মিশ্রজাতির না হয়ে হলিউডের কোনো শ্বেতাঙ্গ অভিনেত্রী হতো তাহলে তাকে কখনো বিয়ে করার অনুমতি মিলত না। এটাই হয়তো মেগানকে বিয়ে করার পক্ষে জোরালো ভূমিকা রেখেছিল।’

তিনি বলেন, রানি মনে করেন, মেগান মিশ্রজাতির হওয়ায় তার জন্য ব্রিটিশ রাজপরিবারে বৈচিত্র্য বাড়িয়েছে। একই সঙ্গে মিশ্রজাতির মেগানকে রয়েল পরিবারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে রাজপরিবারের আধুনিকতার পরিচয় মিলেছে।

২০১৮ সালের ১৯ মে উইন্ডসর ক্যাসেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। সেন্ট জর্জেস চ্যাপেলে রানি এবং ৬০০ অতিথির সামনে আংটি বদল করেন এই যুগল। যেখানে আমন্ত্রণ জানানো হয় ১ হাজার ২০০ সাধারণ মানুষকে। রানির সঙ্গে ডিউক অব এডিনবরা এবং রাজপরিবারের অন্য সদস্যরাও বিয়েতে উপস্থিত ছিলেন। রানি যে তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন তা বোঝা যায় পরের মাসেই মারসি গেটওয়ে ব্রিজ এবং স্টোরিহাউজ থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে রানি এবং ডাচেসের একসঙ্গে অংশ নেওয়ার ঘটনা।—ডেইলি মেইল

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.