শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে : অলি আহমদ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ছবি : সংগৃহীত

যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপির গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা।

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। আর এলডিপিতে যুক্ত হয়ে ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশে গড়ার কথা দেন তিনি।

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.