শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে চাকরি নিলেন প্রিন্স হ্যারি

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৪ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রে চাকরি নিলেন প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি। ছবি : সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিউক অব সাসেক্স হ্যারি। এবার তিনি সেখানে নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করতে যাচ্ছেন। এক বিবৃতিতে হ্যারি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির

চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই ডিউক অব সাসেক্সের নতুন এ চাকরির খবর এলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফান্সিস্কোতে প্রতিষ্ঠানটির প্রধান অফিসে বসবেন প্রিন্স হ্যারি। তবে তিনি সেখানে কতটা সময় দেবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার কাজ কী হবে তা বিস্তারিত জানা যায়নি।

বিবৃতিতে হ্যারি বলেছেন, তার নতুন কাজটি হলো মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা লোকদের জন্য একটি সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করা; যেখানে তাদের সঙ্গে সৎ ও সহনীয় পরিবেশে কথোপকথনের সুযোগ থাকবে।

‘বেটারআপ’ প্রিন্স হ্যারিকে তাদের প্রতিষ্ঠানে যে পদে বসাতে যাচ্ছে; সেই পোস্ট করপোরেট দুনিয়ার প্রতিষ্ঠানগুলোতে খুবই কম দেখা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এমন পদ রয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় মোবাইলভিত্তিক পেশাদার কোচিং, কাউন্সেলিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘বেটারআপ’। ৬৬টি দেশে ৪৯টি ভাষায় তাদের কার্যক্রম চলছে।

Posted ৮:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.