শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলায় নিহতদের স্মরণ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলায় নিহতদের স্মরণ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে নারকীয় হামলা চালানো হয়েছিল, তাতে প্রায় তিন হাজার মানুষ মারা যায়। ১১ সেপ্টেম্বর শনিবার এই হামলার ২০ বছর পূর্তি পালিত হচ্ছে।এদিন নিউইয়র্কের ৯/১১ মেমোরিয়ালে নানা আয়োজনে ওই ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে। এ সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন উপস্থিত হন। অংশ নেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটনও।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রথম হামলা চালানো হয়েছিল স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে। তাই ৮টা ৪৬ মিনিটেই প্রথমবারের মতো নীরবতা পালন করা হয়। ৯টা ৩ মিনিটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এ সময় দ্বিতীয়বারের মতো নীরবতা পালন করা হয়। নিহতদের স্মরণে হাজার হাজার মানুষ এখানে জড়ো হন। যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কাঁদতে দেখা যায়। স্বজনেরা নিহতদের নাম পড়ে শোনান।

মার্কিন ইতিহাসে ভয়াবহতম এই হামলার ঘটনার পর নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই সময় সংগঠনটির নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

শুরু হয় আফগানিস্তানে যুদ্ধ। এতে সময় লেগেছে ২০ বছর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবমতে, এই যুদ্ধে মারা গেছেন কমপক্ষে ২ হাজার ৩২৫ জন আমেরিকান সেনা। ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে গত কয়েক দিন আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। সূত্র : বিবিসি

Posted ৩:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.