শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্র-তালেবান প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১০ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্র-তালেবান প্রথম বৈঠক অনুষ্ঠিত

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তান থেকে আগস্ট মাসে সেনা প্রত্যাহারের পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছে। ৯ অক্টোবর (শনিবার) কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুপক্ষই ফেব্রুয়ারি ২০২০-এর চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে। খবর বিবিসির

ওই চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আল-কায়েদাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ন করার মতো কোন কার্যক্রম চালাতে দেবে না। মুত্তাকি বলেন, মার্কিন প্রতিনিধি দল কোভিড টিকা এবং মানবিক সহায়তা পৌঁছতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তবে তিনি হুঁশিয়ার করেন যেন এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলায়।

এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এখনও কোন মন্তব্য করেননি। তবে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছিলেন, তালেবান যেন নারীদের অধিকারকে সম্মান করে, সব পক্ষকে নিয়ে সরকার গঠন করে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ করতে দেয়-সেজন্য চাপ প্রয়োগ করতে তারা এ বৈঠকটিকে কাজে লাগাবে। বৈঠকটি রবিবারও চলবে বলে জানানো হয়েছে।

আল-জাজিরা টিভিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, তালেবান প্রতিনিধিরা এ বৈঠকের সময় আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন। রয়টার্সের রিপোর্টে আরও বলা হয়, আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো চলে যাওয়ায় দেশটি বিপুল পরিমাণ অনুদান থেকে বঞ্চিত হয়েছে যা থেকে তাদের ৭৫% সরকারী ব্যয়ের সংস্থান হতো। বৈঠকের আগে যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানের সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে তারা আফগানিস্তানে তালেবানের শাসনকে স্বীকৃতি দিচ্ছে।

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.