বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক প্রিন্সিপাল রশীদ আহমদকে সিলেটে সংবর্ধনা

সিলেট :   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক প্রিন্সিপাল রশীদ আহমদকে সিলেটে সংবর্ধনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)-এ আগমন উপলক্ষে উক্ত মাদরাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার ১৩ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে
মাদরাসার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি মরহুম মাওলানা আব্দুল মতিন নন্দিরগ্রামী’র সন্তান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ও দইয়র্ক বাংলা’র সম্পাদক হিসেবেও পরিচিত। পাশাপাশি তিনি নিউইয়র্কের দুটি দ্বীনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালসহ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এর গুরু দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী ও সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা শামীম আহমদ মেঘারগ্রামী। সংবর্ধিত অতিথি প্রিন্সিপাল রশীদ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান অর্জনে ছাত্র-ছাত্রীরা সকল প্রকার গুনাহ মুক্ত জীবন এবং শিক্ষকদের অনুসরণ অনুকরণ করে সর্বত্র মনযোগ দিতে হবে। তাহলে আগামীতে এই মাদরাসা থেকে বড় বড় ফকীহ, আলেম ও মুহাদ্দিস বের হবে, যারা দেশ ও জাতির কল্যাণে খেদমত আনজাম দিতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন নায়িবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ, নায়িবে শায়খুল হাদীস মুফতী নাসির উদ্দিন তোয়াকুলী মুহাদ্দিস মাওলানা বদরুল ইসলাম তুকুইরী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদসহ অন্যান্য উলামায়ে কেরাম।

এছাড়াও সহকারী শিক্ষক মাওলানা মুসা আল মারুফ, মাওলানা জাকির হোসেন , মাওলানা সাফওয়ান আহমদ সুলতানপুরী, মাওলানা কামরান আহমদ সুন্দাউরী , মাওলানা আনওয়ার হুসাইন এবং মরহুম মাওলানা আব্দুল মতীন (রহ.)-এর কনিষ্ঠ সন্তান সালিক আহমদ সাদীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি মাওলানা রশীদ আহমদ এর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.