শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা চীনের

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা চীনের

রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু। চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে এক বৈঠকের সময় চীনা মন্ত্রী এ ঘোষণা দেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তিনি বলেন, বহুমুখী অবকাঠামোর মধ্য থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়েও আগ্রহী এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়। মা ঝাউশু বলেন, জি-২০ হচ্ছে এমনই একটি কাঠামো, যেখানে মস্কোর সঙ্গে চীন আরও বেশি সহযোগিতা করতে আগ্রহী।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ইউক্রেন সংঘাতের কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি বৈঠক করবেন না বলে জানিয়েছেন। সূত্র : রয়টার্স

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.