শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ নিয়ে যে আলোচনা চলছে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রপতির বিষয় হওয়ায় এটি খুবই সংবেদনশীল ইস্যু। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম সাংবিধানিকভাবে সম্ভব কি না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ওয়াকিবহাল কি না ও যাচাই-বাছাই করবে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর সঙ্গে রিলেটেড (যুক্ত) কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। স্পেকুলেশনের (অনুমান) ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়। খুবই সেনসেটিভ (সংবেদনশীল)। যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়ও শেষ পর্যায়ে গিয়ে হবে, আর তখন দেখা যাবে। তিনি বলেন, ‘এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না।’

এর আগে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে দাবি করেন, রাষ্ট্রপতি মো, সাহাবুদ্দিন মালয়েশিয়ায় সেকেন্ড হোম রয়েছে। রাষ্ট্রপতির দুবাইয়ে ব্যবসা ও সেখানে বসবাসের অনুমতি (রেসিডেন্সি পারমিট) রয়েছে বলেও দাবি করেন তিনি।

Posted ১১:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.