শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শাহজালাল বিমানবন্দরে শিশুকে ফেলে গেলেন মা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০২ এপ্রিল ২০২১

শাহজালাল বিমানবন্দরে শিশুকে ফেলে গেলেন মা

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে আট মাস বয়সী একটি মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। ২ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া ওই শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করে জানান, কান্না করা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। আমরা তার মায়ের খোঁজ করছি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই নারী দিবাগত রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

ওই নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা এক তরুণী এপিবিএনকে জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

আলমগীর শিমুল জানান, উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী অফিসার তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা করছি। তাকে না পাওয়া গেলে, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে জানানো হবে।

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.