শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শুটিংয়ে ফিরছেন নুসরাত জাহান

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

শুটিংয়ে ফিরছেন নুসরাত জাহান

ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন। ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমাটির শুটিং এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু নুসরাতের শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। রাজারহাটে শুটিংয়ে দেখা যাবে এই অভিনেত্রীকে। শুটিং চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইনকে পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিক ভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনাসামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি পরিচালকের আরও দাবি, ঠিক দশভূজার মতোই একসঙ্গে ছেলে, নিজের পেশা, সংসার সব সামলাচ্ছেন।

সিনেমার চারটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোহম, নুসরাত জাহান, সুস্মিতা চট্টোপাধ্য়ায় ও সোমরাজ মাইতি। সিনেমায় তিন বন্ধু সোহম, সোমরাজ ও সুস্মিতার চরিত্রের নাম অনীশ, সুজয়, মিলি। সবাই ভালো পরিবারের সন্তান হলেও চাকরি না পেয়ে পকেটমারি শুরু করেন তারা। একটি কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে পরিচয় হয় রাকার। এই রাকা চরিত্রেই দেখা যাবে নুসরাত জাহানকে।

ম্যধবিত্ত পরিবারের মেয়ে রাকা নাচের একটি স্কুল চালান। পরে নানা ঘটনায় অনীশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরইমধ্যে মিথ্যে বলে রাকার কাছে ধরাপড়ে যায় অনীশ। তাদের প্রেমের এ কাহিনি আর কালীমূর্তি চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সিমেনাটির গল্প তৈরি হয়েছে। সূত্র : আনন্দবাজার

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.