Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে রেস্তোরাঁর বিল নিয়ে বাগবিতণ্ডা, গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নিউইয়র্কে রেস্তোরাঁর বিল নিয়ে বাগবিতণ্ডা, গুলিতে বাংলাদেশি নিহত

ইউসুফ রাজু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এক গ্রাহকের গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাসেল (৩৯)। স্থানীয় সময় রোববার ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে।

রেস্তোরাঁ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে কর্মরত রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান।

স্থানীদের সহায়তায় গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে কাছের ‘ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে’ নেওয়া হলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর মাথায় এবং আহত রাসেলের পায়ে গুলি লেগেছে। ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির এক নেতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে নিহত রাজুর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ইউসুফ রাজু ও আহত রাসেল দুজনেরই গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে আসেন রাজু। পরে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানান। দেশে তার স্ত্রী, তিন সন্তান ও মা-বাবা রয়েছেন। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.