শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২

সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী : মির্জা ফখরুল

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি। ছবি : সংগৃহীত

সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ এপ্রিল (শনিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে বেলা ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে। এই সরকার কী করছে? তাদের লাগামহীন যে লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, আজ ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার। তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে এদেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নেতাকর্মীদেরকে উদ্দেশে তিনি বলেন, আজ অনশন পালন করে এই সরকারকে জানিয়ে দেন, এই সরকারের ওপরে এদেশের মানুষের আর কোনো আস্থা নেই। তাদের সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।

কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা প্রেসক্লাবের সামনে ফুটপাতে চেয়ার পেতে বসেছেন এবং কর্মীদের বসার জন্য রাস্তায় কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। অনশনে নেতাকর্মীরা দ্রব্যমূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে প্রেস ক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

এদিকে, প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

নগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.