শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সরকার গঠনের পর সিদ্ধান্ত নেব দেশ কোন আইনে চলবে : তালেবান

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

সরকার গঠনের পর সিদ্ধান্ত নেব দেশ কোন আইনে চলবে : তালেবান

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ১৭ আগস্ট (মঙ্গলবার) প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করে তালেবান। এ সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউবুল্লাহ মুজাহিদ বলেন সরকার গঠনের পর তালেবান সিদ্ধান্ত নেবে দেশ কোন আইনে চলবে। তিনি বলেন সরকার গঠনের পর সব কিছু পরিষ্কার হবে। সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের জনগণকে জানাব দেশ কোন আইনে চলবে।

তালেবান মুখপাত্র আরও বলেন, আমি স্পষ্ট বলতে চাই সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেব। দেশের সব কটি সীমান্ত তালেবানের নিয়ন্ত্রণে জানিয়ে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতা ও শান্তির জন্য আমরা সবাইকে ক্ষমা করেছি। আমাদের যোদ্ধা, আমাদের জনগণ, সব পক্ষ, সব উপদল, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব। তিনি বলেন, যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে, তারা মারা গেছে শত্রুপক্ষের হয়ে লড়াই করতে গিয়ে। তারা প্রাণ হারিয়েছে নিজেদের দোষে। আমরা মাত্র কয়েকদিনের মধ্যে গোটা দেশ জয় করে নিয়েছি।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই। আমাদের দেশ হবে সম্পূর্ণ নিরাপদ, এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এখানে কেউ কিডন্যাপ (গুম) হবে না। দিন দিন আমাদের নিরাপত্তা বাড়বে।

Posted ৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.