বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর (রোববার) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সেগুনবাগিচা এলাকে থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
Posted ১১:১২ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh