শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটি কাউন্সিলম্যান নির্বাচন : মামুনের সমর্থনে ফান্ডরেইজিং

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

সিটি কাউন্সিলম্যান নির্বাচন : মামুনের সমর্থনে ফান্ডরেইজিং

মির্জা মামুন রশীদ

নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী মির্জা মামুন রশীদের সমর্থনে ফান্ডরেজিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের নীরব রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ মার্চ স্টারলিং-বাংলাবাজারের নীরব পার্টি হলে মির্জা মামুন রশীদের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

মামুনের সমর্থনে ফান্ডরেইজিং

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস সেপুলভেদা। ক্যাম্পেইন ম্যানেজার আখতারুজ্জামান হ্যাপী ও আজিজুল হকের পরিচালনায় এবং মীর সারোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুস সহিদ, রিয়াজ কামরান, জয়নাল চৌধুরী, আবুল কালাম পিনু, মো. মমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফরিদ আলম ভূইয়া, সোনার বলাই, বখতিয়ার রহমান খোকন, শহীদুল ইসলাম, মো. মাহে আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রন শাহ, সাইম মুক্তাকিম, মোতাহার হোসেন রুবেল, মোজাম্মেল হোসেন মুরাদ, বিপ্লব, আব্দুর রাজ্জাক মুন্না, কায়সার আহমেদ, মঈন উদ্দিন লটো, কামাল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্র্গ।সভায় কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ তার সমর্থনে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী সহ সকল কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই তিনি সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন।

বক্তারা মির্জা মামুন রশীদের মূলধারা সহ সামাজিক কর্মকান্ডের তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান। তারা বলেন, কমিউনিটির সকলে ঐক্যবদ্ধ হলে সিটি হলে একজন বাংলাদেশী জনপ্রতিনিধি পাঠানো সম্ভব। তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে কমিউনিটির অধিকার আদায়ের ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.