Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার শঙ্কা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত

দেশে ও দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের রাজ্যগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা হতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবো এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী ০৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীসমূহের পানির সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে; ৩য় দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীসমূহের পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Posted ৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.